1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শাকিব খানের আগমনে সড়কে দীর্ঘ যানজট

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৯.২২ পিএম
  • ২১৮ Time View

অনেক অপেক্ষার পর অবশেষে দেশে ফিরলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তাকে বরণ করে নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার-হাজার ভক্ত।

এর আগে শাকিব খানের আগমনের খবরে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ভক্তরা। ফলে রাস্তায় ক্রমেই জ্যাম হতে শুরু করে। সব আনুষ্ঠানিকতা সেরে শাকিব খান রাস্তায় আসতেই ভক্তরা ঘিরে ধরে। ফলে আব্দুল্লাহপুর-উত্তরা বিমানবন্দর সড়কে দীর্ঘ জ্যাম শুরু হয়। এদিকে বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত, বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত রাস্তায় জ্যাম তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিব খানের ভক্তরা রাস্তায় জমায়েত হওয়ার ফলে বিমানবন্দর সড়কে জ্যাম দেখা দেয়। শাকিব খান নিজে যখন গাড়িতে থেকে ভক্ত-দর্শকদের শুভেচ্ছার উত্তরে অভিবাদন জানাচ্ছিলেন তখন জ্যাম আরও বেড়ে যায়।

মাহবুব আলম রনী নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, উত্তরার সড়ক পুরো স্থবির হয়ে আছে দেখতে পাই। পরে বাস থেকে হেঁটে রওনা দিই। বিমানবন্দরের কাছে এসে তিনি জানতে পারেন, শাকিব খান এসেছেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব খান। সেখানকার নাগরিকত্ব লাভের জন্য টানা নয় মাস মার্কিন মুলুকে থাকেন। এর মধ্যে নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। যেখানে তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

এছাড়া ‘মায়া’, ‘প্রিয়তমা’ ও ‘কবি’সহ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এগোবেন শাকিব খান। ভক্তদের প্রত্যাশা, নতুনভাবে সবাইকে চমকে দেবেন তাদের প্রিয় নায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com