1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৬.৫৬ পিএম
  • ২১০ Time View

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) শহরের মিলপাড়া তাজলক্ষী ঘাট শ্মশানের পিছন সংলগ্ন গড়াই নদীতে এই ঘটনা ঘটে।

দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুণ বাগচী বাপ্পির ছেলে ও কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছরই মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দুর্গা ঠাকুরের প্রতিমা তাজলক্ষী ঘাট শ্মশানের পিছন সংলগ্ন গড়াই নদীতে বিসর্জন করা হয়। এবারো প্রতিমা বিসর্জনের সময় এলাকার কয়েকজন যুবক অংশ নেন। এসময় তাদের মধ্যে থাকা অরিত্র নামে এক যুবক পানিতে ডুবে যাচ্ছিল। এসময় অরিত্রের প্রাণ বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছিল। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com