বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি, বিপৎসীমার ওপরে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৮ Time View

টানা বর্ষণ এবং ভারতীয় উজান থেকে নেমে আসা পানির ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী ২-৩ দিন এমন বৃষ্টিপাত চলতে পারে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা ভারী বর্ষণের কারণে ফেনী শহরের একাধিক এলাকা পানির নিচে চলে গেছে। বিশেষ করে ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় এবং পেট্রো বাংলা এলাকা সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার। দোকানপাটে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র। অনেক এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বের হতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।”

ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে বৃষ্টি থামলে পানি নেমে যাবে। ইতোমধ্যে পৌরসভার ৭টি টিম জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, পানি নিষ্কাশনে যেসব জায়গায় সমস্যা রয়েছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS