1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, নরসিংদী ও হাজারীবাগসহ সারাদেশে শিশু ও কিশোরী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২৩ পিএম
  • ১৯৪ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি শুক্রবার গণসংহতি আন্দোলন (জিএসএ), চট্টগ্রাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জিএসএ চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু, চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী নাছির উদ্দিন তালুকদার, ছাত্র ফেডারেশনের নেতা শ্রীধাম কুমার শীল, চট্টগ্রাম মহানগর শাখার শওকত ওসমান তৌকির, মো: জাহেদ হোসেন, মো: ওবায়দুল্লাহ, তাফরিহা সুলতানা চৌধুরী, শাহ নেওয়াজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আজাদ হোসেন, সদস্য সচিব পলাশ দে সহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা বলেন, একটা রাষ্ট্র কতটা অকার্যকর হয়ে গেলে একজন শিশু, একজন কিশোরী নূন্যতম নিরাপত্তা বঞ্চিত হন? একটা প্রশাসন কতটা অথর্ব হলে একজন সন্তান ধর্ষিত হওয়ার পর তার পিতার হাত থেকে অপহৃত হন?

বক্তারা দাবি করেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সারাদেশে শিশু ও কিশোরী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তারা আরও উল্লেখ করেন, আজকের শিশু, কিশোরী ও নারীরা কোথাও নিরাপদ নয়—শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান—সবখানেই নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে।

উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা চার দফা দাবি উত্থাপন করেন —
১. ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
২. দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. যারা গ্রাম্য সালিশের মাধ্যমে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।
৪. নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com