1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৪.৩৩ পিএম
  • ২৮৮ Time View

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দিনাজপুরের হিলি বন্দর বাজারে দেশি পেঁয়াজের দাম। প্রকার ভেদে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে হিলি বন্দর পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, বুধবার পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। তা খুচরা বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৪০ টাকা দরে। বৃহস্পতিবার তা কমে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজিতে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে।

পেঁয়াজ কিনতে হিলি বাজারে আসা রকিবুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুইদিন আগেও ৪২ টাকা কেজি হিসেবে পেঁয়াজ নিয়ে ছিলাম। আজ তা ৩৫ টাকা কেজি নিলাম।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কথা শুনে একদিনেই বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। আর এই আমদানির কথা শুনে বাহির থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে আসা বন্ধ করে দিয়েছে। যার জন্য দেশি পেঁয়াজের দাম কমে যাচ্ছে।

পেঁয়াজ আমদানিকারকরা জানান, আসছে পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে সরকার যদি পেঁয়াজ আমদানির অনুমিত দেয় তাহলে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com