মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার ফিংড়িতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত

সালমানের সঙ্গে কেমন সম্পর্ক জানালেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৭১ Time View

সুপারস্টার সালমান খানের সঙ্গে খুব মধুর সম্পর্ক বলে জানিয়েছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

সম্প্রতি বলিউডে তার তিন দশক পূর্ণ করেছেন শাহরুখ। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্ন-উত্তর পর্বে হাজির হয়েছিলেন। এই সময় এমনটা জানিয়েছেন তিনি।

শাহরুখ বলেন, ‘সালমানের সঙ্গে কাজের তেমন কোনো অভিজ্ঞতা নেই। শুধু ভালোবাসা, আনন্দ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই তার সঙ্গে কাজের সুযোগ পেলে খুব ভালো লাগে। করন-অর্জুন ছাড়া আমরা একসঙ্গে পুরো সিনেমা করিনি। কারণ আমরা একসঙ্গে বেশি দিন ছিলাম না। শেষ দুই বছর দারুণ ছিল কারণ তার সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি।’

গুঞ্জন শোনা যাচ্ছে, সালমানের ‘টাইগার-থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এই অভিনেতা বলেন, ‘এখন পাঠান সিনেমায় অভিনয় করছি। আমি জানি না এটা গোপন রাখা হচ্ছে কিনা, তবে টাইগার-থ্রি সিনেমায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক আনন্দের।’

শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। ২০১৮ সালে এটি মুক্তি পায়। তবে বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ও রাজকুমার হিরানির ‘দুনকি’ সিনেমায় অভিনয় করছেন শাহরুখ। সিনেমাগুলো আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS