মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইয়াও ওয়েন–এর সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে সিটি ব্যাংক ডিএসই লেনদেনে সর্বোচ্চ দর বৃদ্ধি এনার্জিপ্যাকের সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৫ ভৈরবে পাদুকা কারখানায় আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিজ হাতে রাস্তা পরিষ্কার ও ডাস্টবিন স্থাপন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

দেশীয় বিনিয়োগে প্রবাসী ব্যবসায়ীদের উৎসাহিত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, প্রবাসীদের বিনিয়োগ দেশের জন্যে সবচেয়ে বড় কার্যকর সাহায্য। বিনিয়োগে করলে কর্মসংস্থান সৃষ্টি ও দেশ উপকৃত হয়। এতে মানুষ নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। আর গত দেড় বছরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রেখেছে রেমিট্যান্স।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, এনআরবি ফ্যামিলি সাপোর্টের চেয়ারম্যান জলিল খান প্রমুখ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিরা এখন একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। দেশের উন্নয়নে তাদের ভূমিকা অনেক বড়।

তিনি বলেন, শুরুতে বাংলাদেশিরা কাজের জন্য যুক্তরাজ্যে যেতেন। পরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া বাড়ে। এখনো সবচেয়ে বেশি প্রবাসী মধ্যপ্রাচ্যে কর্মরত। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত দেড় বছরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রেখেছে রেমিট্যান্স। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের অবদান এতে সবচেয়ে বেশি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দেশে পর্যাপ্ত সুযোগ না থাকায় তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে অবৈধভাবে যাচ্ছে। তাদের এই মরিয়া হয়ে যাওয়ার কারণ হলো সুযোগের অভাব। প্রবাসীরা যদি দেশে সুযোগ সৃষ্টি করেন, সেটাই হবে তরুণদের জন্য সবচেয়ে বড় অবদান। তবে বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন না দেখে বাস্তবসম্মত লক্ষ্য নিতে হবে। অন্তত ভিয়েতনাম বা ভারতের মতো জায়গায় পৌঁছানো সম্ভব। প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে।

বক্তব্যের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না। তিনি দেশের নেতা ছিলেন। গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। নানান প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে সরে যাননি। তার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS