মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

গুলশান থানা এলাকা হতে ৬৫৯ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

সুমন শাহ্
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

সুমন শাহ্ , বিশেষ প্রতিনিধি (ক্রাইম): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছে। সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাদকের বিস্তার ঘটানোর চেষ্টা করছে যার মাধ্যমে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মাদকবিরোধী এসকল অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ০৬৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ হইতে বাড্ডার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান থানাধীন বাসা নং-১৮, রোড নং-১১১ এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে কতিপয় ব্যক্তি ০১টি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের আভিযানিক টিমের সহায়তায় মোঃ শাহজাহান (৩৭),পিতা- আঃ খালেক , মাতা- সাবিরন নেছা সাং-নয়নকান্দি , পোঃ মুন্সিগাও থানা- ধোবাউড়া জেলা- ময়মনসিংহ , এপি-বোডবাজার, গাজীপুর’কে ৬৫৯ বোতল (৪৯৪.২৫ লিটার) বিদেশী মদ ও পিকআপসহ গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS