1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

রূপগঞ্জে পুলিশের অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪.৪২ পিএম
  • ২১৯ Time View

শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ডাকাতি,  চাঁদাবাজি, ব্লাক মেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা উপ পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান টিপু ওরফে সুমন ঝালকাঠি জেলার ঝালকাঠি সরদের আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি রূপগঞ্জ থানা ওসি সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান।

‎সংবাদ সম্মেলনে ওসি সবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে  সাংবাদিক ও রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্লাকমেইল করে  মোবাইল ফোনে  অর্থ দাবি করে আসছেন। তার অপপ্রচারে শিকার হওয়া সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। গ্রেফতারকৃত আসামী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com