মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি ‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎ গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদক সহ এক মাদক কারবারি গ্রেফতার

ভৈরবে ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ Time View
ইমন মাহমুদ লিটন , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ওয়ারেন্টভুক্ত ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এক নারীর সাথে রয়েছে ৪ মাস বয়সী এক শিশু। রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ ২২ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে তাদেরকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী। আটককৃত মানব পাচারকারীরা হলো, ভৈরব পৗর শহরের জগন্নাথপুর আলুকান্দা এলাকার ফরিদা বেগম (৬৩), উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মাইজহাটি এলাকার শাহিদা আক্তার (৩১), একই এলাকার শহীদা আক্তার সখী (৩৩), অনুফা বেগম (৫৬), জনুফা বেগম (২৬) ও তাঁর সাথে রয়েছে ৪ মাস বয়সী শিশু সন্তান রেদুয়ার।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভৈরব থানা ও কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মামলা হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের স্বামী ও সন্তানরা বিদেশে থেকে ভৈরবসহ বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন অঙ্কে টাকা পয়সা হাতিয়ে নেই। তারা সন্তান ও স্বামীর পক্ষে টাকা পয়সা গ্রহণ করেছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কমলপুর পঞ্চবটি ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর ১টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মানব পাচারকারীদের মধ্যে জনুফা বেগম নামে এক গৃহবধূর ৪ মাসের শিশু সন্তান রয়েছে। তাকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার কোন সুযোগ নেই। এ বিষয়ে আদালতের কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে। আদালতই সিদ্ধান্ত নিবেন শিশুটি মায়ের সাথে থাকবে কি না?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS