1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

পাচার হওয়া অর্থ ফেরত আসবে: অর্থমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৯.২৩ পিএম
  • ১৭২ Time View

দেশ থেকে পাচার হয়ে যেসব টাকা দেশের বাইরে গেছে তা ফেরত আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিদেশে টাকা রেখে লাভের চেয়ে লোকসান বেশি।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০১৯-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ এর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে ৬৭ টি পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে যে অর্থ পাচার হচ্ছে তা জানা থাকলেও উপযুক্ত প্রমাণ না থাকায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে পাচার হওয়া সব অর্থ দেশে ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবীর বলেন, হুন্ডি বাড়ছে এই কথা ঠিক নয়। তিনি বলেন, বিশ্বব্যাপি পন্যমূল্যের অস্থিরতায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৫ বিলিয়ন ডলার, তাই এখন সর্বোচ্চ প্রাধান্য বৈধপথে প্রবাসী আয় আহরণ। এজন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

অনুষ্ঠানে বৈদেশিক মুদ্রার অস্থিরতা কমাতে ব্যাংকগুলোকে একক দাম বেঁধে দেয়ার দাবি জানান ব্যাংকাররা। যদিও এ বিষয়ে একমত পোষণ করেন নি বাংলাদেশ ব্যাংক গর্ভনর।

অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, করোনার বিধি নিষেধ উঠে যাওয়ায় হুন্ডির প্রবণতা বেড়েছে। খোলা বাজারে ডলারের বিপরীতে বাড়তি অর্থ পাওয়ায় অনেকেই বেছে নিচ্ছেন অবৈধ পথ। পরিস্থিতির লাগাম দিতে তাই এক দেশ একক ডলারের রেট বেধে দেয়ার দাবি তাদের।

করোনার দুই বছরে বিশ্ব যখন টালমাটাল তখনও বাংলাদেশের অর্থনীতি সচল রাখছে প্রবাসী আয়। চলতি অর্থবছরের ১০ মাসে প্রবাসীরা দেশে টাকা পাঠিয়েছেন ১ হাজার ৭০০ কোটি ডলারেরও বেশি।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com