1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

  • আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১.০২ পিএম
  • ৬৩ Time View

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। জ্বরে অসুস্থ হয়ে পরীর সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে ছোট্ট শিশু সন্তান পদ্মও।

রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন শিশু সন্তানকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলের অসুস্থতার একটি ছবি পোস্ট করে বলেছিলেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে পদ্ম। ভক্তদের ছেলের অসুস্থতার কথা জানালেও নিজের অসুস্থতা জানাননি তিনি।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভালো নেই পরীমণিও। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় শ্বাস নিতে পারছেন না।  নেবুলাইজের মাধ্যমে শ্বাস নিচ্ছেন। প্রচণ্ড জ্বরেও ভুগছেন। শরীরে তীব্র ব্যথা।

হাসপাতালে যে খুব একটা ভালো নেই পরী সে খবর অবশ্য একটি পোস্টের মাধ্যমে আজই জানান পরী। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে লেখেন, এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কতো শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!

চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধ দেয়া হয়েছে পরীকে। এখন কিছুটা সুস্থ। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে পরীকে।

প্রসঙ্গত, গত মাসেই বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। ভর্তি হন হাসপাতালে। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পর আবারও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com