বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

কক্সবাজারে উড্ডয়নের আগে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩১ Time View

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লেগেছে। পরে প্রায় এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই উড়োজাহাজে ৭২ যাত্রী ছিলেন।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানিয়েছেন, উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেলেও যাত্রীরা নিরাপদে ছিলেন। ফ্লাইটটি স্বাভাবিকভাবে ঢাকায় অবতরণ করেছে। ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনাস্থল থেকে মৃত কুকুরটি সরিয়ে নিয়েছে। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রুরা বিমানের যান্ত্রিক পরীক্ষা করেন। কোনো ত্রুটি না পাওয়ায় রাত সোয়া ৮টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

তিনি আরো বলেন, দিনের বেলায় রানওয়েতে কুকুরের বিচরণ কম থাকলেও সন্ধ্যার পর তা বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তবু, এ ধরনের ঘটনা ঠেকানো যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS