রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীবকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ আসামী আটক ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুয়াডাঙ্গায় গণসংযোগে মাসুদ পারভেজ রাসেল মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: রাসেল ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

‘সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড’ নামক ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

সমস্যাগ্রস্ত ৫টি শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংককে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড’ নামে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ যুক্তিতর্ক শেষে রিট আবেদনটি খারিজের আদেশ দেন।

রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ মহসিব হোসাইন, রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ শুনানিতে রিটের বিরোধিতা করেন। আইনজীবী সাইয়েদ মহসিব হোসাইন গণমাধ্যমকে বলেন, ব্যাংক একীভূত হলে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার কোনো বিধান ২০২৫ সালের ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্সে নেই। এই ভিত্তিতে হাইকোর্ট রিটটি খারিজ করেছেন। তিনি বলেন, ‘হাইকোর্টের আদেশের ফলে সরকারের সিদ্ধান্ত কার্যকরই থাকবে।’ তিনি আরও বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়ে আমার মক্কেল এখনো কোনো নির্দেশনা দেননি।’

গত ১৮ নভেম্বর শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলাম এই রিট আবেদনটি করেন। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের বিদ্যমান শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রিটকারীর দাবি ছিল, প্রস্তাবিত নতুন ব্যাংকে বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো সুরক্ষা নিশ্চিত না করেই এবং তাদের কোনো শেয়ার না দিয়েই একীভূতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয়। পরিকল্পনা অনুযায়ী, এসব ব্যাংকের সম্পদ ও দায় সম্মিলিত ইসলামী ব্যাংকে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS