1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৬.১৮ পিএম
  • ১৯৪ Time View

বাংলাদেশে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আজ ট্রাস্ট ব্যাংক পিএলসি (টিবিএল) এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (বিএএন) একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে। ট্রাস্ট ব্যাংকের স্থিতিশীল আর্থিক শক্তি এবং স্টার্টআপ খাতের উদ্যম ও সৃজনশীলতাকে যুক্ত করে এই চুক্তি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা
করা হচ্ছে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এসএমই ডিভিশন মি. সাদাত আহমাদ খান এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মিস আইভি হক রাসেল এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান জামান চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে পুঁজির অ্যাক্সেস, কৌশলগত পরামর্শ, সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি, এবং ব্যবসায়িক প্রস্তুতি সহায়তা প্রদান করা হবে। যৌথ উদ্যোগটি দেশের নতুন উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনী ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সহযোগিতা তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং স্টার্টআপ বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, যা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com