মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পিকেএসএফ-এর মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর ইউরোপের খ্যাতনামা এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক পেশাজীবীদের মধ্যে বেড়েছে প্যাডের চাহিদা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসার ইমেরিটাস হলেন ড. চৌধুরী মাহমুদ হাসান কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী

৩ হাজার টাকার লোভে বাংলা শেখেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬ Time View

কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে যেমন প্রশ্ন ছোড়েন, তেমনই কখনও কখনও নিজের জীবনের অজানা গল্পও ভাগ করে নেন অমিতাভ বচ্চন। সম্প্রতি এমনই এক মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে, যেখানে বাংলা ভাষা নিয়ে শোনা গেল শাহেনশার সরল স্বীকারোক্তি।

কেবিসির সেটে প্রতিযোগীদের একজন জানতে চেয়েছিলেন, ‘আপনি কতটা ভালো বাংলা জানেন?’ প্রশ্ন শুনেই হাসলেন অমিতাভ। তারপর বললেন, ‘আমি যে খুব ভালো বাংলা জানি, এমনটা নয়। আমার প্রথম চাকরি ছিল কলকাতায়। তখন বেঙ্গল চেম্বার অব কমার্সে বাংলা শেখার একটা কোর্স ছিল। যারা কোর্স করত, তাদের ৩০০০ টাকা দেওয়া হতো। সেই টাকার লোভেই নাম লিখিয়েছিলাম। টাকা তো পেয়েছিলাম, কিন্তু শেখা হয়নি ঠিকঠাক।’

এই মজার স্মৃতি শুনে স্টুডিওজুড়ে হাসির রোল ওঠে। তবে শুধু টাকায় শেষ হয়নি তাঁর সঙ্গে বাংলার সম্পর্ক। পরে জীবনের মোড়ে এসে জয়া বচ্চনের সঙ্গে বিয়ের সূত্রে আরও গভীর হয় সেই সংযোগ। বাংলা গান গেয়েছেন তিনি, কলকাতায় প্রচারে এসে বাংলায় কথাও বলেছেন সাংবাদিকদের অনুরোধে।

এই ভিডিও সামনে আসতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। দর্শকরা একদিকে যেমন হাসিতে মজেছেন, তেমনই আবার কেউ কেউ শাহেনশার বাংলার প্রতি টান দেখে আপ্লুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS