শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

গভীররাতে ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৮ Time View

শের বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীররাতে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়। দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভারতের মণিপুরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৫.২ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা ভূকম্পন অনুভূত হয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS