1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বিরামপুরে বোরো ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৪.২১ পিএম
  • ১৭৩ Time View

দিনাজপুরঃ– দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বোরো ক্ষেতে কোন রোগ বালাই না থাকা ও অনুকুল আবহাওয়া থাকার ফলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শুরু হয়েছে বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ। বোরো চাষীরা ব্যস্ত সময় পার করছে নতুন ধান ঘরে তোলার জন্য। বর্ষার পানি আকাশ থেকে ঝরার আগেই তারা তাদের কষ্টে অর্জিত ধান ঘরে তুলতে মরিয়া হয়ে উঠেছে। অনেকে ধান –কাটাইয়ের জন্য শ্রমিক না পেলেও পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটা শুরু করেছে।

চলতি বর্ষা মৌসুমে কাল বৈশাখী ঝড় আসার আগেই মাঠের ধান ঘরে তোলার জন্য কৃষাণ-কৃষাণীরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফলনও হচ্ছে আশাতীত।
এ কারণে অনেক এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রæত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।

পৌর শহরের দাঁশআড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী জানান, তিনি এবার ৮ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর ফলন কম হলেও এবার প্রতি বিঘা (০.৩৩ শতক) জমিতে ২৫/২৬ মন হারে ফলন হয়েছে।

বিরামপুর ঘাটপাড়স্থ ধানহাটীর আড়ৎদার হুমায়ুন কবীর জানান, সদ্য কেটে আনা সরু ধান ৯৫০ টাকা এবং মোটা ধান ৭’শত টাকা মন দরে বেচা-কেনা চলছে।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলার এবার ১৫ হাজার ১’শত হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০০ হেক্টর বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ সহ বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com