1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

মাধবপুর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম আটক

  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪.০৬ পিএম
  • ৬৪ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের সাত বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের আনব আলির ছেলে শাহ আলমকে (৩৭) আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শাহ আলমকে শনিবার রাতে আটক করেন। জানা গেছে শনিবার (৫-জুলাই) দুপুরে শিশুটির মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে শাহ আলম তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যান পরে মা-বাবা বাড়ি ফিরলে শিশুটি এই ঘটনা খুলে বলেন।

খবর পেয়ে শনিবার রাতেই কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করেন। ধর্ষণের শিকার শিশুটি মালঞ্চপুর আমেনা খাতুন নুরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সহিদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com