শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরে মন্ত্রী আসবেন তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রাণ গেল বাবা-মায়ের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণার পূর্বধলায় ছেলের জন্য পাত্রী দেখে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫) এবং তার স্ত্রী রোকেয়া আক্তার (৪৫)। আহতরা হলেন- একই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া ও তার শ্যালক নায়েব আলী (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন নিজেই অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে ফাজিলপুর বাজারে পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

আহত সুমাইয়া ও তার মামা নায়েব আলীকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS