1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

দিনাজপুরের হিলিতে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়  

  • আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৯.১৪ পিএম
  • ২০১ Time View

দিনাজপুরঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

মঙ্গলবার (৩মে) সকাল সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় ভারতের ৬১ বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিনয় কুমার ও ১৮০ বিএসএফ আইসিপি চেকপোস্ট কমান্ডার ভারত ভূষণের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান ও আইসিপি চেকপোস্ট কমান্ডার ফজলুর রহমান।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার আমাদের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছি। বিএসএফের পক্ষ থেকেও আমাদের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।
তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন সীমান্তে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সে লক্ষ্যে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দু’বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়ে থাকে।
হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে, এতে দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com