1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ঘোষণা করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১.০৪ এএম
  • ৭৯ Time View

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ওয়ানডে সংস্করণের আসরটি চলবে ৯ মার্চ পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার আইসিসি প্রকাশ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। ৮ দলের প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। ভারতের পাশাপাশি তাদের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানকে মোকাবিলা করবে টাইগাররা। দুটি ম্যাচেরই ভেন্যু রাওয়ালপিন্ডি। ‘বি’ গ্রুপের দলগুলো হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ:

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি (সব ম্যাচ দিবারাত্রির):

গ্রুপ পর্ব:

১৯ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান

২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

২১ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান

২২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান

২৩ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান

২৫ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান

২৬ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান

২৭ ফেব্রুয়ারি, পাকিস্তান বনাম বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান

২৮ ফেব্রুয়ারি, আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান

১ মার্চ, দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি, পাকিস্তান

২ মার্চ, নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

সেমিফাইনাল:

৪ মার্চ, প্রথম সেমিফাইনাল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান

ফাইনাল:

৯ মার্চ, ফাইনাল, লাহোর, পাকিস্তান (ভারত ফাইনালে উঠলে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে)

১০ মার্চ, রিজার্ভ ডে

হাইব্রিড মডেলের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। সেখানকার তিনটি ভেন্যু হলো করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। সব মিলিয়ে মাঠে গড়াবে ১৫টি ম্যাচ। সবগুলো দিবারাত্রির।

করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে গ্রুপ পর্বের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচই হবে দুবাইতে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তারা লড়াইয়ে নামবে আগামী ২৩ ফেব্রুয়ারি। দুবাইতে হবে প্রথম সেমিফাইনালও। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল হবে লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে দুবাইয়ে। দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com