1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

ববির ৩ শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৮.০৩ পিএম
  • ১৫৩ Time View

বরিশাল প্রতিনিধি: অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।

তাঁরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান,পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক গাজী জহিরুল ইসলাম। শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছে। আন্তর্জাতিক মানের এ সূচকটি’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছে।

এরমধ্যে তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা গবেষকদের তালিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক স্থান পায়। উল্লেখ্য, গবেষকদের গত পাঁচ বছরের বিভিন্ন বৈজ্ঞানিক উপাত্ত ও গুগল সাইটেশনের ওপর ভিত্তি করে মোট নয়টি প্যারামিটার ব্যবহার করে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com