1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

বরিশালে দুই গ্রুপ মুখোমুখি,মহাসড়ক অবরোধ

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৭.৫৮ পিএম
  • ১৪৫ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ এনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তির মুখে পড়েছেন নগরবাসী। 
এ অবস্থার মধ্যেই ওই কাউন্সিলের সমর্থকরা আবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। যার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তিনি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। 
তার দাবি, মেয়র সাদিক আব্দুল্লাহ তার বিরুদ্ধে সিটি করপোরেশনের কর্মীদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছে।
রোববার বেলা ৩টার দিকে বিভাগীয় গণগ্রন্থাগারের সাম‌নে ২০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিল‌রের কার্যালয় ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রেন সি‌টি কর‌পো‌রেশ‌নের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় কর‌পো‌রেশ‌নের ময়লার গা‌ড়ি দি‌য়ে সড়‌কে প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি করা হয়। এর প্রতিবা‌দে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভে নামে পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুখের অনুসারী কাউ‌ন্সিলর বিপ্লবসহ ১০ কাউ‌ন্সি‌লর ও তা‌দের অনুসারীরা।
সি‌টি কর‌পো‌রেশ‌নের ২০ নম্বর ওয়া‌র্ডের রোড ইন্স‌পেক্টর রাজীব হো‌সেন খান জানায় ব‌লেন, ‘এক‌টি ভব‌নের প্ল্যান চেক কর‌তে যাওয়ার পর কাউ‌ন্সিলর বিপ্লব আমা‌কে ফোন দি‌য়ে নানা কথা ব‌লে হোসাই‌নিয়া মাদ্রাসায় ডে‌কে নেন। এরপর তাকে না বলে কেনো প্ল্যান চেক করতে গিয়েছি সেই অভিযোগ তুলে আমা‌কে মারধর ক‌রেন। এরপর অন‌্যা স্টাফরা এ‌সে আমা‌কে উদ্ধার ক‌রে।’
এসব বিষ‌য়ে কাউ‌ন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ব‌লেন, ‘আমার ওয়া‌র্ডে একটা কাজ কর‌তে আস‌বে সেটা আ‌মিই জা‌নি না। আমার সব স্টাফ নি‌য়ে গে‌ছে মেয়র সা‌দিক আব্দুল্লাহ। আ‌মি শুধু ওই স্টাফ‌কে ডে‌কে এ‌নে জিজ্ঞাসা ক‌রে‌ছি। আমার অ‌ফিস ঘেরাও ক‌রে বি‌ক্ষোভ কর‌ছে। এখন আ‌মিও ষড়য‌ন্ত্রের বিচার দাবিতে ১০ কাউ‌ন্সিলর নি‌য়ে ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌ছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com