1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

সাবেক সচিব শাহ কামাল রিমান্ডে

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১.২৭ পিএম
  • ৫১ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।

এর আগে শাহ কামালকে আদালতে হাজির করে রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম।

গত ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে প্রায় তিন কোটি এক লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছিল। পরদিন রাতে মহাখালী থেকে শাহ কামাল গ্রেপ্তার হন।

এ ঘটনায় ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। এরপর ১৮ আগস্ট একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি।

শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে ছিলেন। ২০২০ সালের ২৯ জুন তিনি অবসর নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com