1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

কোটি টাকা ও ১১ আইফোনসহ সাবেক অতিরিক্ত সচিব গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১.৫৬ এএম
  • ১৪৩ Time View

রাজধানীর উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে কোটি টাকার বেশি, বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও ১১টি আইফেন জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে।

সোমবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম।

উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে যৌথবাহিনী এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা ৫০ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

জানা যায়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই ২০২০ সালে অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

এদিকে রোববার রাতে গাজীপুরের টঙ্গীর অভিজাত হোটেলেও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে অনৈতিক কাজে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ১০০ জনের বেশি।

এছাড়া সোমবার ভোররাতে টঙ্গীর কেরানীটেক বস্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যদের প্রায় ৫৫০ জনের দল অভিযান চালায়। এসময় উদ্ধার করা হয় মাদক ও দেশীয় অস্ত্র। এ ছাড়াও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। আর আটক করা হয়েছে অন্তত ৪০ জনকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com