1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

কোটি টাকা ও ১১ আইফোনসহ সাবেক অতিরিক্ত সচিব গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১১.৫৬ এএম
  • ১১৮ Time View

রাজধানীর উত্তরায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন খানের বাসা থেকে কোটি টাকার বেশি, বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও ১১টি আইফেন জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব ও তার ছেলেকে।

সোমবার (৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম।

উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে যৌথবাহিনী এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা ৫০ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়। পরে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

জানা যায়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই ২০২০ সালে অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

এদিকে রোববার রাতে গাজীপুরের টঙ্গীর অভিজাত হোটেলেও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে অনৈতিক কাজে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ১০০ জনের বেশি।

এছাড়া সোমবার ভোররাতে টঙ্গীর কেরানীটেক বস্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যদের প্রায় ৫৫০ জনের দল অভিযান চালায়। এসময় উদ্ধার করা হয় মাদক ও দেশীয় অস্ত্র। এ ছাড়াও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। আর আটক করা হয়েছে অন্তত ৪০ জনকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com