মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে এমপি প্রার্থীকে নিয়ে আলহাজ্ব আবেদ আলী সর্দারের ব্যাপক নির্বাচনী প্রচারণা মাতৃভাষা এবং এর সার্থকতা- ইমতিয়াজ আহমেদ নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ -স্বরাষ্ট্র উপদেষ্টার রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) হত্যা মামলার আসামি কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১ নারীদের প্রতি মনোভাবেই বোঝা যায় কারা দেশ চালাতে চায়: জামায়াত ইঙ্গিতে তারেক রহমান প্রচারনায় ঝড় তুলেছেন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল অনুষ্ঠিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত

এবার ‘পালিয়ে বিয়ে’ নাটকে অপূর্ব-সারিকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৯১ Time View

এনটিভির ঈদ আয়োজনে ‘পালিয়ে বিয়ে’ শিরোনামের একটি বিশেষ নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন।

গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। আরও অভিনয় করেছেন মনিরা মিঠুসহ অন্যরা। নাটকের গল্পে দেখা যাবে, অপূর্বর গাড়ির সামনে এসে একজন সাহায্য চাইছেন। যিনি সাহায্য চাইছেন, তাঁর সাজ নববধূর।

প্রথমে অপূর্ব ছিনতাইকারী ভাবলেও পরে বুঝতে পারে সারিকার আসলেই বিপদ। গল্প নানা বাঁক নিয়ে এই সারিকার স্থান হয় অপূর্বর বাসায়। মা মনে করেন, ছেলে পালিয়ে বিয়ে করেছেন। এরপর নানা নাটকীয়তায় মোড় নেবে গল্প। গতানুগতিক এই গল্প প্রসঙ্গে নির্মাতা বি ইউ শুভর ভাষ্য, ‘মানুষ যে গল্প উপভোগ করে, সেটা নিয়ে কাজ করা হয়েছে। আশা করছি, দর্শক উপভোগ করবেন নাটকটি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS