1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩.৫৫ পিএম
  • ১৪৮ Time View

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ধুঁকতে থাকা ব্রাজিল নিজেদের একটু একটু করে ফিরে পাচ্ছে। তাদের অবস্থান চার নম্বরে। বাছাইপর্বের মতো ফিফা র‌্যাঙ্কিংয়েও সবার ওপরে আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ হালনাগাদকৃদ র‌্যাঙ্কিংয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দেখা গেছে এমনটি।

শীর্ষে থাকলেও পয়েন্ট কমেছে লিওনেল মেসিদের। বাছাইপর্বে শেষ পাঁচ ম্যাচে একটি করে হার ও ড্রয়ের কারণে আলবিসেলেস্তেরা হারিয়েছে ৫ দশমিক ৫২ পয়েন্ট। তাদের বর্তমান পয়েন্ট এক হাজার ৮৮৩ দশমিক ৫। এক হাজার ৮৫৯ দশমিক ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। সেরা পাঁচে কোনো পরিবর্তন হয়নি। তিনে স্পেন, চারে ইংল্যান্ড।

পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও পয়েন্ট বেড়েছে নেইমারদের। ১২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে সেলেসাওদের পয়েন্ট এখন এক হাজার ৭৮৪ দশমিক ৩৭। সেরা দশে এক ধাপ করে এগিয়েছে পর্তুগাল ও ইতালি। পর্তুগাল বর্তমানে আছ তালিকার সপ্তম স্থানে, ইতালি নয়ে। তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান বেলজিয়ামের। তারা আগের জায়গাতেই আছে।

সেরা দশে এক ধাপ করে পিছিয়েছে নেদারল্যান্ডস ও কলম্বিয়া। ক্রিস্টিয়ানো রোনালদোদের জায়গা ছেড়ে দিয়ে ডাচরা নেমেছে আটে, ইতালিকে জায়গা ছেড়ে কলম্বিয়া নেমেছে তালিকার ১০ নম্বরে।

অন্যদিকে, ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের আগের অবস্থান ছিল ১৮৬ নম্বরে, বর্তমানে যা ১৮৫তম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com