1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ১১.৪১ এএম
  • ২৭০ Time View

ফেডারেল রিজার্ভের সুদহার শিগগিরই না কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল। এর প্রভাব পড়তে শুরু করেছে স্বর্ণের বিশ্ববাজারে। অর্থাৎ গত কয়েক মাস ধরে বাড়তে থাকা স্বর্ণের দাম কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্পট মার্কেটে সোনার আউন্স ২ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে কেনাবেচা হয় সোনা। এর আগে প্রতি আউন্স সোনা ২ হাজার ৪০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছিল।

চলতি বছরের শেষের দিকে তিন দফায় সুদহার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ- এমনটাই আশা করছিলেন বিশ্লেষক ও বিনিয়োগকারীরা। তবে সুদহার কমানো নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফেড চেয়ার জেরোমি পাওয়েল।

চড়া মূল্যস্ফীতির কারণেই সহসা সুদহার কমানো হবে না বলে জোর দেন তিনি। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে উচ্চ সুদহার গুনতে হবে আরও কয়েক সপ্তাহ। বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দিয়েছে ফেড।

সম্প্রতি মার্কিন ও কানাডিয়ান অর্থনীতিবিষয়ক এক প্যানেল আলোচনায় জেরোমি পাওয়েল মূল্যস্ফীতির বর্তমান চিত্রে নিয়ে আস্থাহীনতায় ভোগার কথা জানান। এক্ষেত্রে মূল্যস্ফীতি যতদিন পর্যন্ত চড়া থাকবে, ততদিন পর্যন্ত প্রয়োজনে বর্তমান সুদের হার ধরে রাখার কথাও জানান তিনি। সুদহার ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে স্থির আছে। যা বিগত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

গত সপ্তাহের সরকারি তথ্য বলছে, বছর ব্যবধানে মার্চে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৫ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ৩ দশমিক ২ শতাংশ। এ হার ২ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com