1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

চুক্তি সম্পন্ন হওয়ার আগে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪, ১০.০৬ পিএম
  • ৪২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আলোচনা সভায় আলোচকেরা বলেন, উজানে পানি প্রত্যহারের কারণে বাংলাদেশের তিস্তাসহ সকল নদী নাব্যতা হারাচ্ছে। মৎস ও কৃষিসহ বিভিন্ন সেক্টরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে জীব-বৈচিত্র, উদ্বাস্ত হচ্ছে মানুষ। সামগ্রিকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে পরিবেশ, প্রতিবেশ, সভ্যতা ও অস্তিত্ব।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটির নসরুল হামিদ মিলনাতয়নে আয়োজিত এই আলোচনা সভায় গেরিলা লিডার ড. এস. এম. শফিকুল ইসলাম কানু, প্রকৌশলী ড. আনোয়ার হোসেন, প্রকৌশলী ড. লুৎফর রহমান পিইঞ্জ-পিএমপি, মাহবুব সিদ্দিকী, মিহির বিশ^াস, এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, এডভোকেট আনোয়ার হোসেন, কে এম নাজমুল হক, এডভোকেট রোকসানা নদী’সহ অন্যান্য ব্যাক্তিবর্গ আলোচনায় অংশ গ্রহণ করেন।

শফিকুল ইসলাম কানু বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় এই নদীর উভয় তীরে ভাংগনের ফলে প্রতি বছর প্রায় ১০ হাজার মানুষ গৃহহারা হচ্ছে। চীন কিংবা ভারতের সহায়তায় নয়, নিজস্ব অর্থায়নে সরকারকে বিজ্ঞান সম্মতভাবে পরিকল্পনা, ডিজাইন ও বাস্তবায়ন বিবেচনায় নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে নিয়ে আসতে হবে। তা না হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনোয়ার সাদ’ত বলেন যে, ভারত প্রতিবেশী হওয়া সত্বেও ১ শত ১২ টি নদীর উৎস মূখে প্রবাহ বন্ধে বাঁধ দিয়েছে। কাজেই তিস্তা চুক্তি সম্পন্ন হওয়া অবধি অপেক্ষা করার সময় নেই। পানির ন্যায্য হিস্যার জন্য তিনি সরকারকে জাতি¬সংঘের আদালতে বিষয়টি উত্থাপনের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com