1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪.২৪ পিএম
  • ১৯০ Time View

ঢাকা, ৯ মার্চ ২০২৬ – আর.এ. স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের জন্য ৬,৫০০ মিলিয়ন বা ৬৫০ কোটি টাকা সংগ্রহে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং কাঠামোর আওতায় অর্থায়ন ব্যবস্থার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এই ব্যবস্থার আওতায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কর্পোরেট ব্যাংকিং বিভাগের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট ফ্যাসিলিটি অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে। ব্যাংকটি সিন্ডিকেশন প্রক্রিয়া সমন্বয় করবে এবং অংশগ্রহণকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহে ভূমিকা রাখবে।

এই অর্থায়ন আর.এ. স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবসা সম্প্রসারণ এবং কার্যক্রমের উৎকর্ষতা বজায় রাখতে সহায়তা করবে। প্রতিষ্ঠান দুটি অত্যাধুনিক ইউরোপীয় উৎপাদন যন্ত্রপাতি, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং টেকসই উৎপাদন মানদ- অনুসরণের জন্য ইতোমধ্যে সুপরিচিত। পরিবেশবান্ধব কার্যক্রমের প্রতিশ্রুতির অংশ হিসেবে পোশাক খাতের প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ ব্যাংক সমর্থিত টেকসই অর্থায়ন সুবিধাও গ্রহণ করেছে।

উচ্চমানের সুতা উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পশ্চিম আফ্রিকা থেকে আমদানিকৃত প্রিমিয়াম মানের কাঁচা তুলা ব্যবহার করে। দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা দল এবং উন্নতমানের আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে তাদের উৎপাদন ও পরিচালনা কার্যক্রম দক্ষতা, স্বচ্ছতা ও কার্যকরী নিয়ন্ত্রণের সঙ্গে পরিচালিত হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক মান ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলো Oeko-Tex, SEDEX, GOTS, OCS, RCS & GRS (Recycling), BCI, CmiA এবং US Cotton Trust Protocol সহ বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন অনুসরণ করে; যা বৈশ্বিক ক্রেতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও জোরদার করেছে। পাশাপাশি দক্ষ জনবল, কারখানা প্রাঙ্গণে আবাসন সুবিধা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য শ্রম ও পারিশ্রমিক নীতিমালা তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত আর.এ. স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দার -এর সঙ্গে ম্যান্ডেট চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি দুটির পরিচালক রুবায়েত হায়দার এবং কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com