1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪.১৪ পিএম
  • ২০৩ Time View

ঢাকা, ০৯ মার্চ ২০২৬: এই রমজানে আসন্ন ঈদের আনন্দ দ্বিগুণ করতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন “ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬- রিল চ্যালেঞ্জ” । উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই ভিভোর এই কার্যক্রম।

ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে বানানো যাবে শর্ট-ভিডিও বা রিলস। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, আনন্দে ভরা নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করতে পারবে। যা, উৎসবের আনন্দে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করবে।

ভিভোর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল কন্টেন্টের একটি নতুন ধারা তৈরি করা। সংগীত এবং ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের সাথে ব্র্যান্ডের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি এটি নতুন ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে।

চ্যালেঞ্জে অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিসিয়াল এন্থেম মিউজিক ট্র্যাক ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। মিউজিক ট্র্যাকটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: https://shorturl.at/DexDs । পোস্টের সঙ্গে অবশ্যই #YSoCoolEidAnthem হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবে।

এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হবে সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টটি প্রকাশের পর সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড-নিউ ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোন, রিরো প্যাড এবং ভিভোর পক্ষ থেকে আরও আকর্ষণীয় সব উপহার!

সব মিলিয়ে, ঈদের আনন্দ, গান, নাচ ও সৃজনশীলতার অপূর্ব মিশেলে সাজানো এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো উৎসবের মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে চায়। এই আয়োজনের লক্ষ্য হলো ঈদের উচ্ছ্বাসকে নতুনভাবে উদযাপন করা এবং সবার সঙ্গে সেই আনন্দের অনুভূতি ভাগ করে নেওয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com