1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২.৪৪ পিএম
  • ২১৫ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় সারা দেশের ন্যায়  “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ মার্চ (রবিবার) সকাল ১১ টায় উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা  আইসিটি অফিসার প্রস্ফুট মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সাংবাদিক ফশিয়ার রহমান ও আলোর দিশা ফাউন্ডেশনের সভাপতি শাহানারা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, দেশ গঠনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নিজের অধিকার বা প্রাপ্য বুঝে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই আজকের নারী শিশুদের আগামীতে তাদের অধিকার বুঝে নিতে হলে নারীদের শিক্ষিত করে তুলতে হবে।

এ সময় নারীদের অবস্থান উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের ভূমিকা স্বরূপ বিষয় ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন এলাকা থেকে আসা উপকারভোগী নারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com