1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়

  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ২১৩ Time View

ঢাকা, ৮ মার্চ ২০২৬: আজ ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম।

ডক্টর সেলিম বলেন, একটি সভ্য ও মানবিক সমাজ গঠনে নারীর অবদান অপরিসীম। পরিবার, সমাজ, শিক্ষা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখনো সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা বৈষম্য, সহিংসতা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণে সমান সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

ভাসানী জনশক্তি পার্টি বিশ্বাস করে, নারী ও পুরুষ নিজ নিজ ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা ছাড়া একটি গণতান্ত্রিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীর অধিকার রক্ষা এবং মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ মহান নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক রিফাত সুলতানা এবং গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com