1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫.০৯ পিএম
  • ২২৮ Time View

ঢাকা, ০৯ মার্চ ২০২৬:
গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত এবং অধিকতর সুবিধাজনক করতে ঢাকার মতিঝিলে অবস্থিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রাঙ্গণে একটি নতুন এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক। বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন এবং আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা সহ আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, আইএফআইসি ব্যাংক ও আইসিবি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ।

নবউদ্বোধিত এই এটিএম বুথের মাধ্যমে গ্রাহকরা নগদ অর্থ উত্তোলন, আইএফআইসি ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট সংগ্রহ, কার্ড অ্যাক্টিভেশন, পিন পরিবর্তনসহ বিভিন্ন এটিএমভিত্তিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধার বিস্তার এবং আধুনিক আর্থিক সেবায় সহজতর প্রবেশাধিকার নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ ব্যাংকের সেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার অঙ্গীকারকেও আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com