1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বেইলি রোডের ভবনে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ এবং অগ্নিকান্ডে দায়ীদের শাস্তি দাবি

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১.২০ পিএম
  • ৩১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ ০১ মার্চ ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বেইলি রোডের আবাসিক এলাকায় বহুতল ভবনের অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধ শতাধিক নিহতের ঘটনায় গভীর শোক ও নিরাপত্তার অবহেলাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড বিধান দাস, সচেতন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কমরেড জামিরুল রহমান ডালিম, সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড গিয়াসউদ্দিন ভুঁইয়া।

বিবৃতিতে নেতৃবৃন্দ গতকাল রাতে বেইলি রোডের আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহত—আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বারে বারে দুর্ঘটনা ঘটছে আর নিরীহ মানুষের অকাতরে প্রাণ দিচ্ছে কিন্তু সরকার ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কারো কোন টনক নড়ে না কোন বিচার হয় না ইতিপূর্বে নিমতলীর অগ্নিকাণ্ডে ১২০ জন, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডে ৭১ জন, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৭ জন, ২০২১ সালের মগবাজারে অগ্নিকান্ডে ১২ জন নিহত এবং ২০২৩ সালের ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিকান্ডের ফলে সহস্রাধিক মানুষ সর্বস্ব হারিয়েছেন।  কিন্ত সেই সব অগ্নিকাণ্ড থেকে সরকার কোন শিক্ষা নেয়না বা কোন সতর্কতা গ্রহন করেনা।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঘটনা ঘটার পর লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হয়, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে, দায়ী কে বা কারা তা প্রকাশ পায় না, এবং কোন দায়ীদের আজ পর্যন্ত শাস্তি হয়নি। তদন্ত কমিটি দুর্ঘটনা রোধে  কোন সুপারিশ করলেও  বাস্তবায়নে সরকার প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেননি  ফলে একের পর এক এ ধরনের অগ্নিকাণ্ড ঘটে চলেছে আর সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় রাজউক, সিটি কর্পোরেশনসহ দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবহেলা, দায়িত্বহীনতা। এছাড়াও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা দূর এবং দক্ষতা সক্ষমতা বাড়ানোর উদ্যোগহীনতাও লক্ষণীয়।

নেতৃবৃন্দ বলেন আমরা অগ্নিকাণ্ডে নিহত—আহতদের পরিবার ও সর্বস্ব হারানো মানুষের প্রতি সহানুভুতি প্রকাশ করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতি পুরন দাবি করছি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন  অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সরকারের নিকট জোর  দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com