1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

নতুন প্রজন্মকে বই পড়তে আগ্রহী করে গড়ে তুলতে হবে

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১১ পিএম
  • ৩৩৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় বই পড়তে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বই পড়ার মাধ্যমে মানুষের সুপ্ত গুণাবলী বিকশিত ও প্রসারিত হয়। ভাষা আমাদের বাংলা, জাতিতে আমরা বাঙালি, চিন্তা-চেতনায় অসাম্প্রদায়িক। এই চেতনাকে হৃদয়ে-অন্তরে ধারণ করে দেশের উন্নয়ন-অগ্রগতির জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাপ্পি সাহা রচিত ‘ভয়ঙ্কর ভূতের তাণ্ডব’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় ক্যারিয়ার পাবলিকেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিশুদেরকে বিনোদনের মাধ্যমে মানবিক ও আত্মকর্মসংস্থানমূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিশু-কিশোরদের বহুমুখী প্রতিভার বিকাশের জন্যে এই ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, এই বইটি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলকে উৎসর্গ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মো. কামরুল ইসলাম, প্রকাশ করেছে ক্যারিয়ার পাবলিকেশন।

ক্যারিয়ার পাবলিকেশনের স্বত্ত্বাধিকারী লেখক ও গবেষক মোস্তাক আহমাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বইয়ের লেখক ও কবি বাপ্পি সাহা, কবি আব্দুল গনি মিয়া প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল সকলকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com