1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

টানা দশবার দেশের সেরা করদাতা বিএটিবি

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১.২৩ এএম
  • ৩৪৬ Time View

২০২২-২৩ করবর্ষে আবারও দেশের সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। এ নিয়ে টানা দশবারের মতো প্রতিষ্ঠানটি সেরা করদাতার স্বীকৃতি অর্জন করেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে এই করবর্ষে রাষ্ট্রীয় কোষাগারে মোট ১,৩৫২ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স হিসেবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অন্যান্য’ শ্রেণীতে বিএটি বাংলাদেশকে পুরস্কৃত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সবচেয়ে বেশি কর প্রদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি সেরা করদাতার পুরস্কার অর্জন করে আসছে। বর্ণিত করবর্ষে প্রতিষ্ঠানটি মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, করপোরেট ট্যাক্স, আমদানি শুল্ক এবং অন্যান্য কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩১ হাজার ৫০৭ কোটি টাকা জমা দিয়েছে, যা জাতীয় পর্যায়ে অন্য সকল কোম্পানির চেয়ে বেশি।

অনুষ্ঠানে অন্যান্য করপোরেট ব্যক্তিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম এবং এক্সটার্নাল রিলেশনসের সিনিয়র ম্যানেজার আরাফাত জায়গিরদার।

সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রাপ্তির পর বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বলেন, “বিএটি বাংলাদেশ সম্পূর্ণভাবে দেশের আইন ও বিধি মেনে চলে, শতভাগ স্বচ্ছতা বজায় রাখে এবং সময়মতো কর প্রদান করে। উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে আমরা আগামী বছরগুলোতেও দেশের অগ্রগতির উল্লেখযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখবো বলে প্রত্যাশা রাখি।”

সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com