1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ক্রমেই বাড়ছে ইসলামি ব্যাংকিংয়ের পরিধি

  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২.১০ পিএম
  • ২৬৩ Time View

দেশে দিন দিন ইসলামি ব্যাংকিং কার্যক্রমের বিকাশ ঘটছে। ব্যাংক খাতের মোট আমানতের ২৭ দশমিক ৮৯ শতাংশ রয়েছে ইসলামি ব্যাংকগুলোর কাছে। এছাড়া মোট বিতরণ করা ঋণের ২৭ দশমিক ৮৮ শতাংশ দিয়েছে তারা। প্রবাসী আয়ের ৪৯ শতাংশও আসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ। তাই এখানে ইসলামি ব্যাংকের চাহিদা বেশি। এ জন্য অনেকেই এই ধারায় যুক্ত হচ্ছে। এছাড়া ইসলামি ব্যাংকগুলোকে কিছুটা ছাড় দেয়া হয়। যেমন ইসলামি ব্যাংক হলে সিআরআর ও এসএলআরে সাড়ে ৭ শতাংশ ছাড় পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত ছিল ১৪ লাখ ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ইসলামি ব্যাংকগুলোয় রয়েছে ৩ লাখ ৯৩ হাজার কোটি টাকা। অর্থাৎ আমানতের ২৭ দশমিক ৮৯ শতাংশ ইসলামি ব্যাংকগুলো পেয়েছে। এর আগের বছরের (২০২০) ডিসেম্বরে ব্যাংক খাতের আমানতে ইসলামি ব্যাংকগুলোর হিস্যা ছিল ২৫ দশমিক ৩৩ শতাংশ।

গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতের ঋণের পরিমাণ ছিল ১২ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এর মধ্যে ইসলামি ব্যাংকগুলোর অংশ ছিল ৩ লাখ ৫৩ হাজার ৩৯৮ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৭ দশমিক ৮৮ শতাংশ। তথ্যমতে এক বছরের ব্যবধানে ইসলামিক ধারার ব্যাংকের ঋণ বেড়েছে ৫৯ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে এখন প্রবাসী আয়ের ৪৯ দশমিক ১৮ শতাংশ আসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে। সাধারণ ব্যাংকের চেয়ে ইসলামি ব্যাংকগুলোর ব্যবসা দ্রুত বড় হচ্ছে। এ নিয়ে ইসলামি ব্যাংকগুলোর কর্মকর্তারা বলেন, ধর্মীয় বিশ্বাস থেকেই মূলত গ্রাহকেরা ইসলামি ব্যাংকে আসেন। তারা অন্য ব্যাংকে গেলে প্রশ্ন করেন, সুদ কত দেবেন? আর ইসলামি ব্যাংকে এলে বলেন, সুদ যেন হিসাব না করা হয়। টাকাটা যেন বৈধ ব্যবসায়ে যায়, সেটাও চান অনেকে। আবার জমা টাকার বিপরীতে মুনাফা নেবেন না, এমন গ্রাহকও ইসলামি ব্যাংকে আসেন।

বর্তমানে দেশে মোট ১০ হাজার ৯৩৭টি ব্যাংক শাখার মধ্যে দুই হাজার ৮০টি ইসলামি ধারার ব্যাংকগুলোর। ইসলামি ব্যাংকগুলো শাখা কার্যক্রমের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং ও উপশাখার মাধ্যমেও সেবা ছড়িয়ে দিচ্ছে। এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা জমা এবং উত্তোলনের সুবিধা তো আছেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com