1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯.৫৬ পিএম
  • ৩০৭ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রি প্রতিরোধে প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল ডিজেল ও অকটেন উদ্ধার করে। মজুদকারীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড করে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ২৮ র্মাচ শনিবার দুপুরে উপজেলায় শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকার বাসিন্দা জগদীশ কুমার রায়ের ছেলে পরিতোষ কুমার রায়ের বাড়ীতে অভিযান চালিয়ে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করেন।

পরিতোষ কুমার রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এসব তেল উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

পরিতোষ কুমার রায় আওয়ামীলীগ নেতা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়ের ছোট ভাই।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্দিক জানায়, অকটেন ৪শত টাকা ও ডিজেল দেড়শত টাকা লিটার হিসাবে বিক্রি করছিল।

এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে অধিক মুনাফার লোভে তেল বাড়ীতে রেখে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com