1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯.৪১ পিএম
  • ২১৬ Time View

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। স্বাস্থ্যখাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অর্জনে ভূষিত করা হয় অধ্যাপক কামরুন নাহার হারুনকে। এর মাধ্যমে সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশের। সম্প্রতি সিঙ্গাপুর-এর মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

হামদর্দ বাংলাদেশের বিপণন কৌশলে আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন । দীর্ঘদিনের অভিজ্ঞতা আর নিপুণ দিকনির্দেশনায় মার্কেটিং বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই সিনিয়র পরিচালক। তার এই সাফল্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতারই বহিঃপ্রকাশ। ভবিষ্যৎ পথচলায় এই সম্মাননা হামদর্দকে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ‘আমরূপালি ফ্রুট সিরাপ’সহ উদ্ভাবনী পণ্য বাজারজাতকরণ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও ন্যাচারাল মেডিসিন রপ্তানির মাধ্যমে তিনি বাংলাদেশের ওষুধ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

এই অর্জনের বিষয়ে অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, এই অর্জন আমার একার নয়, এটা গোটা হামদর্দের অর্জন। হাজার হাজার হামদর্দকর্মীর শ্রম ঘাম মিশে আছে এই অর্জনের সাথে। বিশেষ করে হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য বিশেষ এক অনুপ্রেরণা। অধ্যাপক কামরুন নাহার তার এই পুরষ্কার ইউছুফ হারুন ভূঁইয়া ও হামদর্দকর্মীদের উৎসর্গ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com