1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

ইসলাম গ্রহণ করলেন জার্মান ফুটবলার রবার্ট

  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২.২১ পিএম
  • ৩৮০ Time View

জার্মানির জাতীয় দলে সুযোগ না হলেও দেশটির হয়ে অলিম্পিকে পদক জিতেছেন তিনি। রবার্ট বাউয়ার নামের এই ডিফেন্ডার ক্যারিয়ারের সিংহভাগই কাটান জন্মভূমি জার্মানির বিভিন্ন ক্লাবে। ভেরদার ব্রেমেন, এফসি নুরেনবার্গের মতো ঐতিহ্যবাহী দলগুলোর হয়ে মাঠ মাতানো এই ফুটবলার কখনো সেভাবে পরিচিতি পাননি। এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কথা জানালেন তিনি।

বিশ্ব ফুটবলে সৌদি আরবের উত্থান চলছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা, সাদিও মানেদের মতো তারকাদের ভিড়িয়ে প্রো লিগ জমিয়ে তুলেছে সৌদিয়ান ক্লাবগুলো। ফুটবলের সৌদিমুখী এ জোয়ারের অংশ হয়েছেন রবার্ট বাউয়ারও। গত জুলাইয়ে বেলজিয়ান ক্লাব সিন্ট-ট্রুইডেন থেকে এই জার্মান ডিফেন্ডারকে উড়িয়ে আনে প্রো লিগের দল আল তাঈ। মুসলিম অধ্যুষিত সৌদি আরবে এসেই ইসলাম গ্রহণ করার কথা জানালেন বাউয়ার।

ধর্ম পরিবর্তনের খবরটি নিজেই জানিয়েছেন রবার্ট বাউয়ার। ইনস্টাগ্রাম স্টোরিতে পরপর দু’টি ছবি আপলোড করেন তিনি।

প্রথমটিতে পবিত্র কুরআনের সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের ছবি পোস্ট করেন বাউয়ার। আয়াতটির অর্থ, ‘হে আল্লাহ আমাদের সঠিক পথ দেখান।’ বাউয়ার মুসলমান হয়েছে বুঝতে পেরে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। ছয় ঘণ্টার ব্যবধানে শ্বশুর এবং পুত্রের সঙ্গে নামাজ পড়ার একটি ছবি আপলোড করেন বাউয়ার। সেখানে তিনি লেখেন, ‘এই বার্তা তাদের জন্য, যারা আজ আমাকে শুভ কামনা জানালেন। অনেক বছর হলো আমি আমার স্ত্রী এবং তার পরিবারের অনুপ্রেরণায় মুসলমান হয়েছি। আমার এ যাত্রায় যারা সাহায্য করেছেন এবং সাহস যুগিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।’

নামাজরত ছবির ওপর বাউয়ার লিখেছেন, ‘এটা আমি, আমার শ্বশুর নাসির এবং আমার পুত্র ঈসা।’ ধারণা করা হচ্ছে, মুসলিম কোনো নারীকে বিয়ে করেই ধর্মান্তরিত হয়েছিলেন বাউয়ার। মুসলমান হওয়ার পর জার্মান এই ফুটবলারের নতুন নাম কী রাখা হয়েছে, তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com