1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৯.২২ পিএম
  • ৩০৭ Time View

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার তথ্য অনুযায়ী, দুদক ঢাকা-১ জেলা কার্যালয়ের মামলা নং ১৭(১১)২৫, জি.আর. নং ৪৮০/২০২৫। অভিযোগে উল্লেখিত আইনি ধারাসমূহ হলো: দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪০৬, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১২০ ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৫৭-এর ৫(২) ধারা; এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা।

আবেদনে দুদক জানায়, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা ব্যাংকের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে সরকারি বা গ্রাহক সম্পদ ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হন। তদন্ত চলাকালীন তার জামিনে মুক্তি হলে আলামত ধ্বংস বা তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় তাকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো প্রয়োজন।

পরে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com