1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪৯ পিএম
  • ১০১ Time View

চলতি অর্থবছরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা পাচ্ছেন করদাতারা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে শর্ত সাপেক্ষে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা কিংবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন করদাতা। সে হিসাবে মাত্র তিনদিন সময় পাচ্ছেন তারা।

এনবিআর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় করদাতারা যদি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করেন, তবে তারা তাদের মোট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে রিবেট বা প্রণোদনা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। এই প্রণোদনা করদাতাকে সরাসরি আর্থিক সুবিধা প্রদান করবে, অর্থাৎ করদাতাকে তার প্রকৃত কর থেকে কিছুটা কম পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে।

প্রণোদনার শর্ত ও সীমার বিষয়ে এনবিআর কিছু সুনির্দিষ্ট নীতিমালা করেছে। যার মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন। এই প্রণোদনার আওতায় একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন। যারা শুধু চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলেই এই প্রণোদনা কার্যকর হবে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসের পর রিটার্ন দাখিল করলে করদাতারা আর এই বিশেষ প্রণোদনা পাবেন না। এমনকি ডিসেম্বর মাসের পর রিটার্ন দাখিল করলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী করদাতাকে বিলম্বের জন্য অতিরিক্ত কর বা জরিমানাও পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা করদাতাদের জন্য আর্থিকভাবে সাশ্রয়ী হবে।

করসেবা সহজ করার লক্ষ্যে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা এনবিআরের ওয়েবসাইটে গিয়ে তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। অনলাইনে কর পরিশোধের জন্য ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টারের (০৯৬৪৩৭১৭১৭১) মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। নতুন করবর্ষে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে করদাতারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন। ওই তালিকায় রয়েছে– ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ নন, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com