1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের ১ম দিনে বই বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৯.১৮ পিএম
  • ২৮২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সারাদেশের না আজ বৃহস্পতিবার ১জানুয়ারি ২০২৬ ই পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যে এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নিজ পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।

ময়মনসিংহ জিলাস্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকগণের সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। সার্বিক বিতরণ পরিস্থিতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে পেরে নিজ উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে এবং একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ প্রদান করেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এর মধ্যে শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের সংকট থাকলেও এনসিটিবি সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com