1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন মো. জাফর ছাদেক

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১২.১১ পিএম
  • ২৮৫ Time View

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো: জাফর ছাদেক। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। একইসাথে তিনি ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন (পিএসডি), কমন সার্ভিসেস ডিভিশন (সিএসডি) এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি কৃতিত্বের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সাথে তার পেশাগত জীবন শুরু করেন, যেখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস এর উপর অভিজ্ঞতা অর্জন করেন।

পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক পিএলসির মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’তে আর্থিক প্রশাসন বিভাগে যোগদান করেন। তারপর থেকে তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আর্থিক কাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমে তার দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের জন্য জাফর ছাদেক ২০১৫ সালে ব্যাংকের সিএফও নিযুক্ত হন এবং পরবর্তীতে সার্বিক উৎকর্ষতা এবং কৌশলগত দক্ষতার মাধ্যমে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করেন।

ব্যাংকিং খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ছাদেক একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। জনাব ছাদেক আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শেয়ার বাজারের উপর সুগভীর অভিজ্ঞতা অর্জন করেন।

সিএফও হিসেবে তার নেতৃত্বে, শাহ্জালাল ইসলামী ব্যাংক বিগত কয়েক বছর ধরে সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য আইসিএবি, আইসিএমএবি এবং আইসিএসবি থেকে স্বর্ণ পদক (প্রথম স্থান) অর্জন করেছে। ব্যাংকটি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে সার্ক দেশগুলোর মধ্যে প্রথম স্থান (স্বর্ণ পদক) অর্জন করেছে, যা কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

পেশাগত উৎকর্ষতায় জাফর ছাদেক দেশে এবং দেশের বাহিরে অনুষ্ঠিত উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ কোর্স, কর্মশালা, সেমিনার এবং ওয়েবিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমী এবং অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং একাডেমীতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com