1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

বিশ্বকাপের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে

  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৫.৩২ পিএম
  • ২৭৪ Time View

অবশেষে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে সমর্থকদের। শুক্রবার (২৫ আগস্ট) থেকে পাওয়া যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপের টিকিট। ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশো এর ওয়েবসাইট থেকে বিশ্বকাপের টিকিট বুকিং দিতে পারবেন দর্শকরা। ইতোমধ্যেই আইসিসির বাণিজ্যিক সহযোগী মাস্টারকার্ড ব্যবহারকারীরা টিকিট সংগ্রহ করতে পারছেন ওয়েবসাইট থেকে। তবে বাংলাদেশি মাস্টারকার্ডধারীরা বিড়ম্বনায় পড়েছেন টিকিট কিনতে গিয়ে।

গত বুধবার (২৩ আগস্ট) টিকিট বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশোর নাম ঘোষণা করে বিসিসিআই। সেখান থেকে প্রস্তুতি ম্যাচসহ বিশ্বকাপের ৫৮টি ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৭ দফায় ছাড়া হবে বিশ্বকাপের টিকিট। শুক্রবার রাত ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে বুকমাইশোর ওয়েবসাইটে।

মাস্টারকার্ডধারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই কার্ড ব্যবহারকারীরা অনলাইনে বিশ্বকাপের টিকিট বুকিং দিতে পারছেন বৃহস্পতিবার থেকেই। আইসিসির বাণিজ্যিক সহযোগী মাস্টারকার্ডের জন্য খোলা থাকবে ২৪ ঘণ্টার বিশেষ প্রি-সেল উইন্ডো। সেখানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা আগে থেকেই বিশ্বকাপের টিকিট বুক করতে পারবেন।    

প্রি-সেলের জন্য রয়েছে বেশ কিছু নিয়ম। ভারতের ম্যাচ ছাড়া বিশ্বকাপের মূলপর্বের সব ম্যাচেরই টিকিট কেনা যাবে মাস্টারকার্ড ব্যবহারকারীদের এই প্রি-সেল উইন্ডো থেকে। তবে ভারতের সব ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল শুরু হবে ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শুরু হবে দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের মাস্টারকার্ড প্রি-সেল।

তবে অনলাইনে টিকিট কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে বাংলাদেশি মাস্টারকার্ড ব্যবহারকারীদের। অনলাইনে টিকিট বুকিং সুযোগ থাকার কথা থাকলেও অনেক বাংলাদেশি মাস্টারকার্ড ব্যবহারকারী এখনও টিকিট কিনতে পারছেন না বলে জানা গেছে।   

অনলাইনে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে বাংলাদেশি সমর্থকদের জন্য। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে দর্শকদের। সফল রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবে বাংলাদেশি টিকিট প্রত্যাশীরা। তবে সাধারণ কার্ডধারীরা সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কিনতে পারবেন আগামী ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com