শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

ভারতে খেলতে যাবেন নেইমার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২০৭ Time View

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৪ আগস্ট)। ড্রয়ে নেইমার জুনিয়রের আল হিলাল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে আছে ভারতের ক্লাব মুম্বাই সিটিও।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ‘হোম ও অ্যাওয়ে’ ভিত্তিতে। অর্থাৎ মুম্বাই সৌদি আরবে যাবে আর আল হিলাল খেলতে আসবে ভারতে। সবকিছু ঠিক থাকলে নেইমারকে দেখার সুযোগ পাবেন ভারতীয়রা।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে ১৮ সেপ্টেম্বর থেকে। তবে কোন ম্যাচ কখন অনুষ্ঠিত হবে, তা এখনও জানা যায়নি।

ড্রয়ে ৪০টি দলকে ১০টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ডি’ গ্রুপে আল হিলাল ও মুম্বাই সিটি বাদেও আছে ইরানের নাসাজি মাজান্দারান ও উজবেকিস্তানের নাভবাহর।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবার প্লে-অফ থেকে গ্রুপপর্বের টিকিট পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। তারা পড়েছে ‘ই’ গ্রুপে। রোনালদোদের গ্রুপসঙ্গী ইরানের পারসেপলিস, কাতারের আল দুহাইল ও তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS