1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক

বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সাকিব

  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১০.৫৪ এএম
  • ৩৮৮ Time View

দলের স্বার্থে ভাঙা আঙুল নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সেই ডেলিভারিটিই এশিয়া কাপে তার ব্যাটিংয়ের সবশেষ স্মৃতি। এবারের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল।

কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়কের নাম শোনা যাবে। যেখানে জোরেশোরে শোনা যাচ্ছে সাকিব আল হাসানের নাম। শুধু এশিয়া কাপই নয়, সাকিবের নেতৃত্ব বিশ্বকাপেও দেখা যেতে পারে। আর বিশ্বকাপের বিষয়টি ৪ বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

২০১৯ সালে সাকিব যখন আইসিসির নিষেধাজ্ঞা পান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন মাশরাফী লিখেছিলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

No description available.

এ দিকে টাইগার ক্রিকেট ভক্তদের ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বরের স্মৃতি ভুলে যাওয়ার কথা নয়। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাস রচনা করেছিলেন তামিম ইকবাল। সেদিন আঙুলে চোট পাওয়ায় ওপেনিংয়ে বেশিক্ষণ ব্যাটিং করা হয়নি তার। রিটায়ার্ড হার্ট হয়ে যেতে হয় মাঠের বাইরে।

শ্রীলঙ্কার বিপক্ষে দলকে ভালো একটা সংগ্রহ এনে দিতে একাই লড়ছিলেন মুশফিকুর রহিম। ৯ উইকেট পড়ার পর সবাইকে চমকে দিয়ে ভাঙা আঙুল নিয়েই ব্যাটিংয়ে নেমে পড়েন তামিম। লাকমালের করা ৪৭তম ওভারের শেষ বলটা কোনো রকমে ঠেকিয়ে উইকেটটা বাঁচান।

এরপর স্ট্রাইক ধরে রেখে স্কোরবোর্ডে আরও ৩২ রান যোগ করেন মুশফিক। ২৬১ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। মুশির ১৪৪ রানের নায়কোচিত ইনিংসে ভর করেই সেদিন দারুণ জয়ে এশিয়া কাপে শুভসূচনা করে টাইগাররা। তবে ঐ ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিক হলেও বীরোচিত কাজে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন তামিম ইকবাল।

এশিয়া কাপের পরের আসরটি হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে ছিলেন না তামিম। আর এবার ওয়ানডে ফরম্যাটের আরও এক এশিয়া কাপের আগ মুহূর্তে ইনজুরির কাছে হার মানতে হলো তাকে। ৫ বছর আগে আমিরাতে হাতে ব্যান্ডেজ নিয়ে খেলা বলটাই এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে এই ওপেনারের শেষ ডেলিভারি হয়ে রইলো।

শুধু এটাই নয়, শেষ হয়েছে তামিমের ওয়ানডে অধিনায়কত্বের অধ্যায়ও। সম্ভাব্য নতুন ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সাকিব আল হাসানের নাম। ২০২৩ বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নটা আবারও দেখতে শুরু করেছেন ভক্তরা। তবে এমন স্বপ্ন অনেক আগেই দেখেছেন দেশের ক্রিকেটের আরেক কিংবদন্তি মাশরাফী বিন মোর্ত্তজা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com